চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সময়ে গোল বাতিল, সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হারলে লিগ অবনমন অঞ্চলে চলে যাবে দল, এমন সমীকরণ ছিল ব্রাজিলিয়ান লিগে সান্তোসের। সেই অঙ্ক মেলাতে পারেনি নেইমারের দল। ম্যাচ হেরে নেইমার বাকবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন ভক্তের সাথে। উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাদের।

লিগে ভালো সময় না কাটানো ৩৩ বর্ষী নেইমার জড়াচ্ছেন নানা বিতর্কে। বুধবার রাতে ইন্টারন্যাশিওনালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের বাঁ-পায়ের শটে বল গোল লাইন ছুঁয়ে গোলরক্ষকের গ্লাভসে আসে। নেইমার সেটিকে গোল মনে করে উদযাপন শুরু করার পর রেফারি সিদ্ধান্ত দেন গোল হয়নি। সান্তোস হারে ২-১ গোলে। হেরে চলে গেছে অবনমন অঞ্চলে। যা মেনে নিতে পারেননি ক্লাবটির সমর্থকরা। ম্যাচে শেষে প্রতিবাদ করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষোভ প্রকাশ করতে থাকা সমর্থকের দিকে যাচ্ছেন নেইমার। সেসময় সমর্থকরা ম্যাচ হারের প্রতিবাদ করেন এবং নেইমারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। নেইমারও উত্তেজিত হয়ে পড়েন, অশোভন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। পরে সান্তোসের অন্য খেলোয়াড়রা এসে নেইমারকে সরিয়ে নেন।

Banglabid

পরে সেই সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি সান্তোসের সকল ভক্তের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু বিরক্ত ছিলাম। যারা আমার সাথে ছিলেন তারা দেখেছেন আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সান্তোস চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি নেইমারকে ডেকেছিলাম আমাদের কাছে। আমি তার সাথে কঠোরভাবে কথা বলেছি, খারাপ ভাষায় কথা বলেছি। তিনিও আমার সাথে খারাপ ভাষা ব্যবহার করেছেন।’

সেই দর্শক দলের প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেন, ‘আমি সান্তোসের উপর থেকে হাল ছাড়ব না। আমি সান্তোসের কাছে এবং সকল সমর্থকের কাছে ক্ষমা চাচ্ছি।’

লিগে ২০ ক্লাবের মধ্যে সান্তোস ১৭তম স্থানে রয়েছে, মৌসুম শেষে নিচের চারটি দল সিরি বি-তে অবনমিত হবে।

Reneta

বার্সেলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইনের সাবেকের ভালো যাচ্ছে না চলতি মৌসুম। শৈশবের ক্লাবে ফিরে চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে অনেক। হাত দিয়ে গোল করার জন্য লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়েছে। নেইমার সম্প্রতি কোভিডেও ভুগছেন বেশ কিছুদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের কোচ হতে চেয়ে যে কারণে পারলেন না জাভি

পরবর্তী

একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারিত

পরবর্তী
তিনজন স্কুলছাত্রী হাসিমুখে স্কুলে যাচ্ছেন, ব্যাকপ্যাক ও বই হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারিত

চ্যানেল আই অনলাইন, প্রেমের গল্পের ছবি, প্রেমিক-প্রেমিকা মুখোমুখি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাইয়ারা’ কি জেনজেডের ‘তেরে নাম’?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT