চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাসেমিরোকে ছাড়াই কোপার দল ব্রাজিলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল খেলা চলাকালে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকা-২০২৪ এর জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দলে বড় চমক রেখেছেন কোচ ডোরিভাল জুনিয়র। দীর্ঘ সময়ের চোটে আগে থেকেই থাকার কথা ছিল না নেইমারের, আক্রমণভাগে তাকে পাচ্ছে না সেলেসাওরা। তবে মিডফিল্ডার কাসেমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে লাতিন জায়ান্ট দলটি।

আসর সামনে রেখে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। শুধু কাসেমিরোই নয়, ডোরিভালের ঘোষিত স্কোয়াডে বাদ পড়েছেন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসাসের মত তারকা ফুটবলাররা। তবে চোট কাটিয়ে মাঠে ফেরা অ্যালিসন বেকার রয়েছেন দলে।

প্রথমবারের মত জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা ও ফরোয়ার্ড ইভানিলসন। ব্রাজিলের ঘরোয়া ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে খেলেন গুয়েলহার্মে। পর্তুগিজ ক্লাব পোর্তোতে খেলছেন ইভানিলসন।

Banglabid

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এবারের কোপার আসর। কোপার আগেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ২৪ জুন কোপায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকার। ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ডোরিভালের দল।

কোপা আমেরিকায় ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডেরসন মোয়ারেস, বেন্টো।
ডিফেন্ডার: লুকাস বেরালদো, মার্কুইনহোস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, দানিলো, ইয়ান কুটো, গুয়েলহার্মে অ্যারানা, ওয়েন্ডেল বোর্জেস।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, জোয়াও গোমেস, ডগলাস লুইজ, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: স্যাভিনহো মোরেইরা, রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনড্রিক ফিলিপে, এভানিলসন লিমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাসেমিরোকোপা আমেরিকা ২০২৪নেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT