চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ছেড়ে পুরনো ঠিকানায় ফিরছেন নেইমার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল খেলছেন, বাংলাদেশি ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। সেখানে সময় ভালো কাটছে না ব্রাজিলীয় ফরোয়ার্ডের। চোটে মাঠের চেয়ে বাইরে কাটাতে হয়েছে বেশি। ক্যারিয়ারজুড়ে ভোগানো চোট সমস্যা তার থেকে কেড়ে নিয়েছে গত পুরো একটা বছর। ফিরেই আবারও ৪-৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। আলোচনায় এসেছে চোটপ্রবণ তারকাকে ছেড়ে দিতে চলেছে আল হিলাল এবং নেইমারের নতুন ঠিকানা হতে চলেছে ব্রাজিলীয় ক্লাব সান্তোস।

সান্তোসে আলো ছড়িয়েই নজরে এসেছিলেন নেইমার। ক্লাবটির যুব দলে দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন মূল দলে। সেখানে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ১৭৭ ম্যাচে ১০৭ গোল করে হয়ে উঠেছিলেন বড় তারকা। সেখান থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে পিএসজিতে যান রেকর্ড গড়েই। প্যারিস ঘুরে গতবছর আল হিলালে আসেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, সৌদি ক্লাবটির সঙ্গে দুবছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে চলেছেন নেইমার। অন্যদিকে তার বিকল্পও নাকি ভেবে রেখেছে আল হিলাল। প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসের থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে আনতে চায় তারা।

এদিকে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির সহ-সভাপতি ওসভালদো নিকো। টেলিভিশন শোতে বলেছেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’

গত অক্টোবরে পাওয়া চোট ও অস্ত্রোপচারের কারণে একবছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। চোট কাটিয়ে মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচে আবারও চোটে পড়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে এবার একমাসের বেশি সময় খেলার বাইরে থাকতে হবে ৩২ বর্ষী তারকাকে।

ট্যাগ: আল হিলালনেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যায় আমনের ক্ষতি, খাদ্য নিরাপত্তায় চ্যালেঞ্জ

পরবর্তী

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এক ইরানি অভিযুক্ত

পরবর্তী
ট্রাম্পের সমর্থকদের হেলমেট ও ক্যাপ, ট্রাম্পের ছবি ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এক ইরানি অভিযুক্ত

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছেন, উইকেটের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল-পুরান-হেটমায়ারকে ফিরিয়ে পূর্ণশক্তির উইন্ডিজ

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT