চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বরাবরের মতো চলতি মৌসুমেও বারবার চোটের কারণে থমকে যাওয়া নেইমার সবশেষ পেয়েছেন হাঁটুর চোট। মৌসুম শেষে আর্থ্রোস্কোপিক সার্জারিও করাতে পারেন ৩৩ বর্ষী ব্রাজিলীয় তারকা। আপাতত ব্যথানাশক নিয়ে কনজারভেটিভ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। এমন বাস্তবতায়, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন ফিট থাকলে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এ তারকা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ষষ্ঠ শিরোপার আশায় থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে।

চোট নিয়ে সান্তোসের হয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেয়েছেন নেইমার। সবশেষ ম্যাচে উপহার দিলেন দারুণ এক হ্যাটট্রিক। ব্রাজিলিয়ান সেরি আতে নেইমারের করা তিন গোলে জিতে অবনমনও ঠেকিয়েছে সান্তোস। সবশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের এপ্রিলে পিএসজির হয়ে ফরাসি লিগে।

বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানের পর এক সাক্ষাৎকারে আনচেলত্তির সামনে আসে ছন্দে থাকা নেইমার প্রসঙ্গ। ২০২৬ বিশ্বকাপে নেইমারকে নিয়ে ভাবনায় ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমরা এখন ডিসেম্বর মাসে আছি, আর বিশ্বকাপ জুনে। আমি যখন মে মাসে দল ঘোষণা করব, যদি নেইমার যোগ্য হয়, যদি সে ফিট থাকে— অন্যদের মতো বা তাদের চেয়েও ভালো অবস্থায় থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। এসব কিছু সময় বলে দেবে।’

‘যদি আমরা নেইমারের কথা বলি, তাহলে অন্যান্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। নেইমারকে নিয়ে অথবা তাকে ছাড়া ব্রাজিল দলটাকে নিয়ে ভাবতে হবে, একই কথা অন্য খেলোয়াড়দের জন্যও। মার্চ মাসে ফিফা সূচির পরে চূড়ান্ত তালিকা তৈরি করব।’

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে মরক্কো, স্কটল্যান্ড, হাইতিকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে সেলেসাওরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ ফুটবল বিশ্বকাপআনচেলত্তিনেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্রুত শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

সাইক্লোনের চেয়ে বজ্রপাতে মৃত্যুর গড় হিসাব বেশি

এপ্রিল ৩০, ২০২৬

বিএনপির সময় দেশে অর্থনৈতিক খাতে লুটপাট হয়নি: অর্থমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়না: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

মে দিবসে নয়াপল্টনের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT