এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে গতবছরের অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। চোট কাটিয়ে পুরোপুরি সেরা ওঠার খবরের একদিন পরই মাঠে ফেরার দিনক্ষণও জানিয়ে দিলেন ব্রাজিলীয় তারকা।
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে খেলতে উড়াল দেবে আল হিলাল। সেই ম্যাচের মধ্য দিয়ে নেইমার ফিরবেন, ইঙ্গিত দিয়েছেন কোচ জর্জ জেসুস।
সৌদি প্রো লিগে শুক্রবার আল ফেইহাকে ৩-০তে হারিয়ে জেসুস বলেছিলেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। শুক্রবার তার চোটের একবছর পূর্ণ হয়েছে এবং বর্তমানে পুরোপুরি ফিট। আমরা দেখব আল আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে সে দলে থাকবে।’
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনা ও পিএসজির সাবেক নেইমার একটি ভিডিও পোস্ট করেছে। আল হিলাল তারকা যেখানে ফেরার ঘোষণা দিয়েছেন। ৩২ বর্ষী নেইমার বলেছেন, ‘আমি জানি আপনারা উদ্বিগ্ন, আমি নিজেও। ২১ অক্টোবর, আমি ফিরছি।’







