চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেখে নিন ‘হিলালি’ নেইমারের অভিষেক কবে, কখন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার নতুন জার্সিতে, ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার এখন আল হিলালের। ক্লাবটির ভিডিও বার্তায় ব্রাজিলিয়ান তারকা বলেছেন- ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’ চুক্তির সবকিছু ঠিকঠাক ঘটার পর এখন প্রো লিগে অভিষেকের অপেক্ষা। খুব বেশি অপেক্ষাও করতে হবে না! শিগগিরই সৌদি ক্লাবটির জার্সিতে অভিষেক হতে চলেছে তারকা ফরোয়ার্ডের।

সৌদি প্রো লিগের লড়াইয়ে চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে আল ফেইহার বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে। ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় আল হিলালের ঘরের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

প্রো লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। প্রথম ম্যাচে আবহাকে ৩-১ গোলে হারিয়েছে নেইমারের নতুন ক্লাব। ২০২২-২৩ মৌসুম তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা।

Banglabid

সৌদি ক্লাবটিতে সতীর্থ হিসেবে দুই স্বদেশীকে পাচ্ছেন নেইমার। ম্যালকম ফিলিপ ডে সিলভা ও মাইকেল রিচার্ড। দুজনেই আক্রমণভাগে খেলেন। ক্লাবটিতে রয়েছেন মালির ফরোয়ার্ড মূসা মারেগা, সার্বিয়ান মিডফিল্ডার মিলিনকোভিচ-সাভিচ, পর্তুগিজ মিডফিল্ডার রুবেন ডিয়েগো, সেনেগাল ডিফেন্ডার কালিদু কৌলিবালি।

সৌদি আরবের তারকা ফরোয়ার্ড সালেম আল দাওসারি ও বিশ্বকাপে চমক দেখানো গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসও রয়েছেন নেইমারের দলে।

আল হিলালে নতুন ইতিহাস গড়তে চলেছেন নেইমার। বলেছেন, ‘ইউরোপে অনেককিছু অর্জন করেছি, দারুণকিছু মুহূর্ত উপভোগ করেছি। তবে সর্বদাই একজন বিশ্বমানের খেলোয়াড় হতে চেয়েছি, নতুন চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে এসেছি। প্রো লিগ কম শক্তিশালী নয়, সেখানে দারুণসব ফুটবলার খেলছেন।’

Reneta

বুধবার আল হিলাল ও পিএসজি নেইমারের সৌদি আরবে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সেলেসাও ফরোয়ার্ডকে দলে টেনেছে আল হিলাল। নেইমারের বেতনের বিষয়ে দুপক্ষ এখনও কিছু জানায়নি। ইউরোপীয় গণমাধ্যমে খবর, দুবছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার। সঙ্গে আরও সুযোগ-সুবিধা তো আছেই।

২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ছয় মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। গোল করেছেন ১১৮টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালনেইমারপিএসজিলিড স্পোর্টসসৌদি আরবসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT