গোড়ালির চোট এবং অস্ত্রোপচারের দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নেইমার। আল হিলালের অনুশীলনে মাঠে দেখা গেছে তাকে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার চেষ্টা করছেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে নেইমারের খবর জানিয়েছে সৌদি ক্লাবটি।
২০২৩ সালের অক্টোবরে রিয়াদের ক্লাবটিতে অভিষেকের পর দারুণ করছিলেন নেইমার। বিপত্তি বাধে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়ে। পায়ের চোটের কারণে ছিটকে যেতে হয় ফুটবল থেকেই। কোপা আমেরিকায় খেলতে পারেননি।
দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ফিটনেস পুনরুদ্ধারে ব্যক্তিগত ট্রেনারের সঙ্গে কাজ শুরু করেছেন নেইমার। তাকে অ্যাজাইলিটি ড্রিল এবং দৌড়ানোসহ বেশকিছু অনুশীলন করতে দেখা গেছে।
পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে আসার পর মাত্র পাঁচ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। ২০২৪-২৫ মৌসুমেও সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নদের হয়ে শুরুতে খেলতে পারবেন না তিনি।







