ক্রিকেট

ডাফির ৪ উইকেট, সিরিজ নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে উইকেট নেওয়ার পর উল্লাস করছে, দর্শকরা দর্শকাসনে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি লড়াইয়ে শেষটি জিতে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে হার, চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, বাকি দুটিতে জয়ের পর ব্ল্যাক ক্যাপসরা শেষ ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে ৩-১ ব্যবধানে জিতেছে সিরিজ। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা জ্যাকব ডাফি।

ডানেডিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানরা ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

রোস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ডের ৩৬ রানে ভর করে ১৪১ রানের লক্ষ্য দিতে পারে সফরকারীরা। জবাবে কিউইরা ২৬ বল হাতে রেখে জয়ে পৌঁছে যায়।

ক্যারিবিয়ানদের ৪ উইকেট শিকার করেন ডাফি। জিমি নিশাম নেন দুই উইকেট।

নিউজিল্যান্ড দারুণ শুরু করে ছোট লক্ষ্যে নেমে। অষ্টম ওভারে ৬৯ রানে ভাঙে টিম রবিনসন ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি। ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন রবিনসন।

কনওয়ে খেলেন ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান খেলেন সমান ২১ রানের ইনিংস। চ্যাপম্যান ১৩ বল খেলে দুই ছক্কা হাঁকিয়ে কনওয়ের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ডাফি সিরিজে ১০ উইকেট নিয়ে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ কনওয়ে জিমি নিশাম জ্যাকব ডাফি টি-টুয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…