নিউজিল্যান্ড সফর থেকে চোটের কারণে ছিটকে গেলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। হাতের কব্জিতে চোট পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান তিনি।
নিউজিল্যান্ডে এখনও সিরিজ শুরু হয়নি অস্ট্রেলিয়ার। এর আগেই দল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে ম্যাক্সওয়েলকে। তবে কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সেটি এখনও পরিষ্কার করেনি অজিদের মেডিকেল টিম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপ।
যদিও চোট ও ব্যক্তিগত কারণে জশ ইংলিস, ক্যামেরুন গ্রিন ও নাথান এলিস নেই কিউইদের বিপক্ষে সিরিজে। অভিজ্ঞ পেসার পেট কামিন্সও দলে নেই পিঠের চোটে।
নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার মাঠে গড়াবে প্রথম টি-টুয়েন্টি।







