বাংলাদেশ

কুমিল্লা ও ময়মনসিংহের নবনির্বাচিত মেয়রদের শপথ

নির্বাচিত মেয়রদের শপথ গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত মেয়র ও কর্মকর্তাদের শপথ গ্রহণের সময়ের ছবি, যেখানে মেয়র ও কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সুচনা এবং একরামুল হক টিটু শপথ নিয়েছেন। পাশাপাশি শপথ নিয়েছেন পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যানরাও।

বৃহস্পতিবার ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পাঠ করান। পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন, কুড়িগ্রামের এ এন এম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আবদুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

গত ৯ মার্চ সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিজয়ী হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সুচনা। তিনি কুমিল্লার প্রথম নির্বাচিত নারী মেয়র।

একই দিনে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন একরামুল হক টিটু।

বিষয়:কুমিল্লা ময়মনসিংহ শপথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…