আদালত

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নব-নিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

প্রধান বিচারপতি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নব-নিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

এসময় উপস্তিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের  বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কর্মকর্তাবৃন্দ।

বিষয়:স্মৃতিসৌধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…