চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের সমান আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের পর্বত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ডের পর্বত শিখর ও তার সুন্দর প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে টারানাকি পর্বতকে একজন মানুষের সমান আইনি অধিকার প্রদান করেছে। পর্বতটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে টারানাকি মাউঙ্গা নামে পরিচিত হবে। 

এনডিটিভি জানিয়েছে, মূলত মানুষ হিসেবে একজন ব্যক্তি যে যে অধিকার পেয়ে থাকেন নিউজিল্যান্ডের ওই পর্বতকে একই আইনি অধিকার দেয়া হয়েছে। এর আগে দেশটির ওয়াঙ্গানুই নদী এবং তে উরেউয়েরা জাতীয় উদ্যানকে একই মর্যাদা দেয়া হয়েছিল।

এই সিদ্ধান্ত অনুযায়ী, টারানাকি মাউঙ্গা এখন থেকে কার্যত নিজেই নিজের মালিক হবে। স্থানীয় মাওরি উপজাতি (ইউই) এবং সরকারের প্রতিনিধিরা একত্রে এই পর্বতটি পরিচালনা করবেন। এই চুক্তির মাধ্যমে টারানাকি অঞ্চলের মাওরি জনগোষ্ঠীকে উপনিবেশিক সময়ে তাদের প্রতি সংঘটিত অবিচার, বিশেষ করে ব্যাপক ভূমি বাজেয়াপ্তকরণের জন্য ক্ষতিপূরণ দেয়া হবে।

Banglabid

নিউজিল্যান্ড সরকারের আলোচনা দলের দায়িত্বে থাকা মন্ত্রী পল গোল্ডস্মিথ বলেন, আমাদের অবশ্যই অতীতের ভুলের কারণে সৃষ্ট আঘাত স্বীকার করতে হবে, যাতে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউইদের তাদের নিজস্ব আকাঙ্ক্ষা ও সুযোগগুলো বাস্তবায়নে সহায়তা করতে পারি।

টারানাকি মাউঙ্গা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি, যার উচ্চতা ৮,২৬১ ফুট। এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এবং পর্যটন, হাইকিং এর জন্য একটি জনপ্রিয় স্থান।

নতুন আইন অনুযায়ী, টারানাকি মাউঙ্গা একজন ব্যক্তির সমস্ত অধিকার, ক্ষমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতা পাবে। এর আইনি সত্তার নাম দেওয়া হয়েছে তে কাহুই টুপুয়া, যা আইনের দৃষ্টিতে ‘একটি জীবন্ত এবং অবিভাজ্য সম্পূর্ণ’ হিসেবে বিবেচিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডনিউজিল্যান্ডের পর্বতপর্বত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT