চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই টেস্টে জোড়া সেঞ্চুরি কিউই ওপেনারদের, টেস্ট ইতিহাসেই প্রথম

উইন্ডিজের সামনে বড় লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-নিউজের জন্য ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও ফিল্ডারসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে চতুর্থ দিন শেষ। পঞ্চম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে উইন্ডিজের প্রয়োজন ৪১৯ রান, ১০ উইকেট অক্ষত তাদের। চতুর্থ দিনে তিনদফা ব্যাটিংয়ে নেমেছে দুদল। ডেভন কনওয়ে ও টম ল্যাথামের সেঞ্চুরিতে তিনশো করে দ্বিতীয় ইনিংস ছেড়েছে স্বাগতিকরা। ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েছেন ল্যাথাম এবং কনওয়ে, টেস্ট ইতিহাস প্রথম দেখল দুই ওপেনারেরই এমন কীর্তি। এদিন ছয়ের কাছাকাছি রানরেটে ওয়ানডে ঢংয়ে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। শেষ বিকেলে ধীরগতির শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ দিনে রেকর্ড গড়েছেন ল্যাথাম ও কনওয়ে। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন অর্জন এনেছেন তারা, এক টেস্টে দুই ইনিংসে দুই ওপেনারেরই সেঞ্চুরি, প্রথমবার দেখা গেল দুই কিউইয়ের ব্যাটে ভর করে। উইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে বাঁহাতি ল্যাথাম করেছেন ১৩৭ এবং ১০১ রান। আরেক বাঁহাতি কনওয়ে আরও এগিয়ে, তিনি করেছেন ২২৭ এবং ১০০ রান।

টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে

কিউইদের প্রথম কেউ হিসেবে কনওয়ে গড়েছেন আরও একটি রেকর্ড। একই টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন। টেস্ট ইতিহাসে দশম ব্যাটার হিসেবে এমন কীর্তির মালিক হলেন কনওয়ে। এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির তালিকায় কনওয়ের আগে নাম লিখিয়েছেন ব্রায়ান লারা, গ্রাহাম গুচ, কুমার সাঙ্গাকারা, মার্নাস লাবুশেন এবং শুভমন গিলের মতো ব্যাটাররা।

তিন ম্যাচ সিরিজে তৃতীয়টিতে গত বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ল্যাথাম। নেমে ৮ উইকেটে ৫৭৫ রানের বড় সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেন তিনি। চতুর্থ দিনের সকালে প্রথম ইনিংস থামে ক্যারিবীয়দের, সব উইকেটে হারিয়ে ৪২০ রান করে সফরকারীরা।

এদিন দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করেন ল্যাথাম। রানতাড়ায় নেমে ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৩ রানে দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ।

রোববার সকালে প্রথম ইনিংসের ৬ উইকেটে ৩৮১ রানে শুরু করে ক্যারিবীয়রা। অ্যান্ডারসন ফিলিপ ১৭, জাডেন সিলেস, ১৫ রান করে। ৪২০ রানে অলআউট হয় রোস্টন চেজের দল।

Reneta

কিউইদের মধ্যে তৃতীয় দিনে জ্যাকব ডাফি এবং আজাজ পাটেল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মাইকেল রে এবং ড্যারিল মিচেল। চতুর্থ দিন সকালে ডাফি নেন আরও ২ উইকেট, আজাজ ও রে নেন আরও একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে নেমে নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে আসে ২৪২ বলে ১৯২ রান। ল্যাথাম ফেরেন ১৩০ বলে ১০১ রানে। কনওয়ে ফেরেন ১৩৯ বলে ১০০ রানে। কেন উইলিয়ামসন ৩৭ বলে অপরাজিত ৪০ ও রাচীন রবীন্দ্র করেন ২৩ বলে অপরাজিত ৪৬ রান।

উইন্ডিজের হয়ে কাভেম হজ নেন ২ উইকেট।

শেষবেলায় ৪৬২ রানের লক্ষ্যে নেমে সাদামাটা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ৫০ বলে ২ রানে এবং ব্রেন্ডন কিং ৪৬ বলে ৩৭ রানে শেষদিনে নামবেন। তাদের জুটি ৯৬ বলে ৪৩ রানে অবিচ্ছিন্ন আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটম লাথামতৃতীয় টেস্টনিউজিল্যান্ডরোস্টন চেজেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT