চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-নিউজিল্যান্ড সেমি ঘিরে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
খেলার মাঠে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা, আবহাওয়া অনুকূল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে মহারণ এবার শেষের ধাপে। দুদিনের বিরতির পর টেবিলের সেরা চার দল এবার সেমিতে লড়বে শিরোপার মঞ্চে যেতে। সেমির প্রথমটিতে অপরাজিত ভারতের মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষে নামছে কিউইবাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই। গ্রুপপর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের দল। সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কোন দল উঠবে ফাইনালে?

গ্রুপপর্বের ৯ ম্যাচে সবগুলো জিতে অপরাজিত থেকে সেমিতে উঠে এসেছে স্বাগতিক ভারত। অন্যদিকে, ৫ জয় ও ৪ হারে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমি পা রেখেছে নিউজিল্যান্ড।

Banglabid

বৃষ্টি বা অন্য সমস্যার কথা মাথায় রেখে সেমির জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বুধবারের ম্যাচটি যদি কোনো কারণে না হয়, সেটি গড়াবে বৃহস্পতিবারে। দুদিনের মধ্যে উভয় দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তবেই হবে ম্যাচের ফলাফল। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ফলাফল নির্ধারণ করা হবে।

এভাবেও যদি ম্যাচে ফল নির্ধারণ না হয়, তখন রাউন্ড রবিন লিগে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল, তারা ফাইনাল নিশ্চিত করবে। ভারত গ্রুপপর্বে শতভাগ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমি নিশ্চিত করেছে। তাই ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের। আর বিশ্বকাপ থেকে বাদ পড়বে নিউজিল্যান্ড।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মুম্বাই শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

Reneta

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডভারতমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT