চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনে বিধ্বস্ত নিউজিল্যান্ড, রোহিতকে হারিয়ে দিন শেষ ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সিরিজ শুরু হয়েছিল ভারতের। পুনেতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ভালো শুরু পেয়েছে স্বাগতিক দল। ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে প্রথমদিনেই কিউইদের গুটিয়ে দিয়েছে ভারত। ব্যাটে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়েছে তারা।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউইদের ইনিংস। জবাবে নেমে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করেছে ভারত। যশ্বী জয়সওয়াল ৬ রান এবং শুভমন গিল ১০ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

আগে ব্যাটে নামা কিউইদের সামনে বাধা হন ওয়াশিংটন সুন্দর। ডানহাতি অফব্রেক বোলার কিউইদের ধসিয়ে দেন। ২৩.১ ওভার বল করে ৫৯ রান খরচায় ৭ উইকেট নেন। তার জুটি সঙ্গী রবীচন্দ্রন অশ্বিন ২৪ ওভারে ৬৪ রান খরচায় ৩ উইকেট নেন।

সফরকারীদের হয়ে ডেভন কনওয়ে ৭৬, রাচীন রবীন্দ্র ৬৫ এবং মিচেল স্যান্টনার ৩৩ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

দিনের শেষ বেলায় ব্যাটে নেমে ইনিংসের তৃতীয় ওভারে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরে যান রানের খাতা খোলার আগেই। পরে গিল-জয়সওয়াল দিন শেষ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটননিউজিল্যান্ডপুনে টেস্টভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT