চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে হেনরির দাপটে বোলিং, প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে জিততে সাউথ আফ্রিকার শেষ ওভারে লাগতো ৭ রান, হাতে ছিল ৫ উইকেট। তবে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির তোপে সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। শেষঅবধি ৩ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে কিউইবাহিনী।

শেষ ওভারে ৩ রান খরচ করে দুই উইকেট তুলে নেন হেনরি। ওভারের প্রথম বলে ডেওয়াল্ড বেভিসের বিপক্ষে ডট আদায় করে নেন কিউই পেসার। দ্বিতীয় বলে প্রোটিয়া বোলারকে ব্রেসওয়েলের ক্যাচ বানিয়ে ফেরান। তৃতীয় বলে ২ রান এবং চতুর্থ বলে ১ রান আদায় করেন কোরবিন বোশ। পঞ্চম বলে জর্জ লিন্ডেকে ফেরান হেনরি। শেষ বলে জিততে ৪ রান লাগতো প্রোটিয়াদের। তবে সেনুরান মুথুসামি কোনো রানই আদায় করতে পারেননি। ৩ রানে জিতে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৭ উইকেটে ১৭৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

আগে ব্যাটে নামা কিউইদের হয়ে ভালো করেছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। রাচিন ২৭ বলে ৪৭ এবং কনওয়ে ৩১ বলে ৪৭ রান করেন। ২৮ বলে ৩০ রান করেন টিম সেইফার্ট।

প্রোটিয়া পেসার লুনগি এনগিদি ২ উইকেট নেন।

রানতাড়ায় নেমে ফিফটি করেছেন লুয়ান ডি-প্রিটোরিয়াস। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। ৩১ বলে ৩৭ রান করেন রেজা হেনড্রিক্স। ১৬ বলে ৩১ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস।

Reneta

কিউই পেসার ম্যাট হেনরি ২ উইকেট নেন।

জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা ৫ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রোটিয়ারা জিতেছে দুম্যাচ, আর জিম্বাবুয়ে কোনো ম্যাচই জেতেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT