চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হয়ে টি-টুয়েন্টিতে ফিরলেন উইলিয়ামসন, বিশ্রামে রাচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ট-টুয়েন্টি সিরিজে সেরা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিলেও পাকিস্তানের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। চোট কাটিয়ে এসেছেন পেসার ম্যাট হেনরি। তবে সবচেয়ে বড় চমক রাচীন রবীন্দ্রের অনুপস্থিতি।

মঙ্গলবার পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। হাঁটুর চোট কাটিয়ে প্রায় ৯ মাস কিউইদের ট-টুয়েন্টি দলে ফিরেছেন উইলিয়ামসন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি এ তারকা ব্যাটার।

গত মৌসুমের আইপিএল খেলার মাঝে চোটে পড়ার পর থেকেই মাঠে আসা-যাওয়ার মধ্যে ছিলেন উইলিয়ামসন। ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে কিছুটা শঙ্কা নিয়েই এসেছিলেন। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকলেও সাদা বলের ফরম্যাটে ছিলেন না। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার ফিরছেন ৩৩ বর্ষী তারকা। ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে তিনি বিশ্রাম পাবেন।

উইলিয়াসনের অবর্তমানে তৃতীয় টি-টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। বাংলাদেশের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন ৩১ বর্ষী স্পিনার। এই সিরিজ দিয়ে বিশ্বকাপে চোট পাওয়া ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।

চোটের কারণে কাইল জেমিসন ও মাইকেল ব্রেসওয়েল এবারো দলে ফিরতে পারেননি। তবে এই সিরিজ থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নামটি রাচিন রবীন্দ্র। কিউই অলরাউন্ডার বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। কোচ গ্যারি স্টিড অবশ্য বলেছেন, রাচীনের কিছুটা বিশ্রাম প্রয়োজন।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক) (তৃতীয় ম্যাচ ব্যতীত), ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন (শুধু তৃতীয় ম্যাচ), মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সেয়ার্স (প্রথম ও দ্বিতীয় ম্যাচ) ও লোকি ফার্গুসন (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ডনিউজিল্যান্ড-পাকিস্তান টি-টুয়েন্টিনিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজপাকিস্তানরাচীনলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT