চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপসের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানেই হারল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রাই নেশন সিরিজ খেলছে পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে তিনশতাধিক রানের সংগ্রহ গড়েছিল নিউজল্যান্ড। তা তাড়া করতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ৭৮ রানের বড় পরাজয় নিয়ে সিরিজ শুরু করেছে তারা।

লাহোরে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় কিউইবাহিনী। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩০ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৪৭.৫ ওভার ব্যাট করে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

কিউইদের হয়ে দারুণ করেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। ছয়টি চার ও সাত ছক্কায় ৭৪ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ফিলিপস। ৮৪ বলে ৮১ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া ৮৯ রানে ৫৮ রান করেন কেন উইলিয়ামসন। ২৩ বলে ৩১ রান করেন ব্রেসওয়েল।

Banglabid

পাকিস্তানের হয়ে শাহিন শাহ ৩ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। আবরার আহমেদ নেন দুটি উইকেট।

জবাবে নেমে ফখর জামান ভালো শুরু এনে দেন। ৬৯ বলে ৮৪ রান করেন পাকিস্তান ওপেনার। তবে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। অন্যদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাকিদের মধ্যে সালমান আঘা ৫১ বলে ৪০ রান এবং তৈয়ব তাহির ২৯ বলে ৩০ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। এছাড়া ব্রেসওয়েল নেন দুটি উইকেট।

Reneta

১০ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সাউথ আফ্রিকার মুখোমুথি হবে নিউজিল্যান্ড। আর ১২ জানুয়ারি করাচিতে স্বাগতিকদের মোকাবেলা করবে প্রোটিয়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানফিলিপসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT