চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিপক্ষে জেতাটা ‘চ্যালেঞ্জিং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দল দুর্দান্ত ফর্মে আছে তাদের মধ্যে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা অন্যতম। গ্রুপপর্বে উড়তে থাকা দল দুটি মুখোমুখ হবে বুধবার। তবে প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের সহজভাবে নিচ্ছেন না নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। এমনকি তাদের জেতাটাকেও দেখছেন ‘চ্যালেঞ্জিং’ হিসেবে।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম বলেছেন, ‘আমি মনে করি অবস্থা অনুযায়ী আপনাকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করতে হবে। সেটা হোক ব্যাটিংয়ের সময় অথবা বোলিং বা ফিল্ডিংয়ের সময়ও। সব দলের মত আমরাও সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি। এই মুহুর্তে তারা বেশ ভালো অবস্থানে আছে।’

Banglabid

‘ব্যাটিংয়ে তাদের বেশকিছু খেলোয়াড় দারুণ ফর্মে আছে। সুতরাং এটা বেশ চ্যালেঞ্জিং খেলা হতে চলেছে। এবং আমরা একটি নতুন মাঠে এসেছি যাতে আমরা পুনেতে ভালোভাবে মানিয়ে নিতে পারি। এখানকার উইকেট বেশ গুরুত্বপূর্ণ।’

ফ্রান্সে রাগবি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের হার নিয়ে টম ল্যাথাম বলেছেন, ‘বর্তমানে দুটি বিশেষ ইভেন্ট চলছে, একটি মাত্র শেষ হয়েছে। কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে আমরা ঘরের মতই সমর্থন পাচ্ছি। আমরা অবশ্যই বুঝতে পেরেছি, দেশ আমাদের সাথে আছে এবং আশা করছি আমরা তাদের গর্বিত করতে পারব।’

গ্রুপপর্বের পাঁচ জয়ে টেবিলের দুইয়ে আছে টেম্বা বাভুমার সাউথ আফ্রিকা। দলটি একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে। অপরদিকে টম ল্যাথামের নিউজিল্যান্ড স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে টেবিলের তিনে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডনেদারল্যান্ডসবাভুমাভারতলিড স্পোর্টসল্যাথামসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে উয়েফার বড় পদক্ষেপ, কী নির্দেশনা এলো

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT