চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে বে ওভালে দাড়াতেই পারেনি নিউজিল্যান্ড। অভিজ্ঞ দুই পেসার মাত্র ২৫.৩ ওভার বল করে নিয়েছেন ৮ উইকেট। ফলাফল, ঘরের মাটিতে ২৬৭ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হেরে ১-০ তে পিছিয়ে গেলো কিইউরা। ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড।

অ্যান্ডারসন ১০.৩ ওভারে ১৮ রানে ৪ টি ও ব্রড ১৫ ওভারে ৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ৮৯ ও ৫৪ করা হ্যারি ব্রুকস।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩২৫ রান করে ইনিংস ঘোষণা করে আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেট খেলা বেন স্টোকসের ইংল্যান্ড। বিপদে পড়া কিইউদের টেনে তোলেন উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেল। তার সেঞ্চুরিতে ৩০৬ রানে থামে টিম সাউথিরা।

দ্বিতীয় ইনিংসে আবার আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা। ওভারপ্রতি ৫.০৬ রানরেটে মাত্র ৭৩.৫ ওভারে প্রথম ইনিংসকে ছাড়িয়ে যায় ওয়ানডে ও টি-টুয়েন্টি চ্যাম্পিয়নরা, তোলে ৩৭৪ রান। অ্যান্ডারসন ও ব্রড ছাড়া বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌছান। ফিফটি পান জো রুট, হ্যারি ব্রুকস ও বেন ফোকস। এছাড়া ওলি পোপ করেন ৪৯ রান।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপরীত চিত্র চোখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে। ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল ও টম ল্যাথাম ছাড়া অন্য কোনোও ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিচেলের সর্বোচ্চ ৫৭ রানের প্রতিরোধে চতুর্থ দিনে মাত্র ৪৫.৩ ওভার খেলে মাত্র ১২৬ রানে অলআউট হয় নিউজল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডনিউজিল্যান্ডবাজবলব্রডব্লান্ডেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

জুন ১৪, ২০২৬

কাতার ফাইনালের রেফারিকেই প্রথম ম্যাচে পাচ্ছেন মেসিরা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের বদলির নতুন ব্যবস্থা বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংককে বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT