চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের হোয়াইটওয়াশে বিশ্বকাপ প্রস্তুতি শেষ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশই করলো। জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটাও দারুণভাবে সেরে নিলো ম্যাথু ওয়েডের দল।

অকল্যান্ডে রোববার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে তিনবার খেলা বন্ধ হলে অস্ট্রেলিয়ার ইনিংস ছোট হয়ে নেমে আসে ১০.৪ ওভারে। ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে অজিবাহিনী। ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রান। রানতাড়ায় নেমে ৩ উইকেটে ৯৮ রান তোলে কিউই দল।

দ্রুত রান তোলার চাপে ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। ২৯ রানের মধ্যে উইল ইয়ং ও টিম সেইফার্টের উইকেট হারায় স্বাগতিক দল। একপ্রান্ত আগলে রাখলেও ১৩ রানের বেশি করতে পারেননি ওপেনার ফিন অ্যালেন। চারে নেমে গ্লেন ফিলিপস ২৪ বলে ৪০ ও মার্ক চ্যাপম্যান ১৫ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে নামেন স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেড। স্মিথ ফেরেন ৪ রান করে। ম্যাথু শর্টের ব্যাট থেকে আসে ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে ২০ রান তুললেও ইনিংস বড় করতে পারেননি।

হেড ফেরেন ৩০ বলে ৩৩ রান করে। শেষদিকে জস ইংলিশের ৮ বলে ১৪ ও টিম ডেভিডের ৩ বলে ৮ রানের ইনিংসে ১১৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, মিচেল স্যান্টনার ও জশ ক্লার্কসন।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। প্রথমটি ওয়েলিংটনে বৃহস্পতিবার থেকে, পরেরটি ক্রাইস্টচার্চে ৮ মার্চ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিম্যাথু ওয়েডলিড স্পোর্টসস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT