বিনোদন

বলিউড তারকারা কে কোথায় নতুন বছর বরণ করলেন?

বলিউড তারকারা নতুন বছর উদযাপন করছেন, পরিবারসহ আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি যেখানে বলিউড তারকারা পরিবারসহ নতুন বছর উদযাপন করছেন, একে অপরের সাথে হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছর শেষে এখন অনেকটা ছুটির আমেজেই সময় পার করছেন বলিউডের তারকারা। হাতে থাকা কাজ গুছিয়ে ২০২৪ সালকে বরণ করেছেন তারা। পরিবারের সদস্য কিংবা কাছের মানুষদের সঙ্গে ঘটা করে নববর্ষ উদযাপন করেছেন অনেকেই। পাশাপাশি বর্ষবরণ উৎসব উপলক্ষে ভারত ছেড়েছেন বলিউডের একাধিক তারকা।

শহীদ কাপুর ও মিরা কাপুর গেছেন ভুটান। সেখানের কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

নতুন বছরের প্রথম প্রহর সুইজারল্যান্ডে উদযাপন করেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। সাথে নিয়েছেন দুই সন্তান তৈমুর আলী খান ও জেহ আলী খানকে।
বলিউড তারকারা নতুন বছর উদযাপন করছেন, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জয় দত্ত নতুন বছর উদযাপন করছেন দুবাইতে। সঙ্গে আছেন মান্যতা দত্ত, ত্রিশালা দত্ত, শাহরান ও ইকরা।

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

মিসরে গেছেন সোনাক্ষী সিনহা। কায়রোতে অবস্থিত ‘ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশন সিভিলাইজেশন’–এ ঘোরাঘুরির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

আনুশকা শর্মা গিয়েছেন সাউথ আফ্রিকা। সঙ্গে আছেন বিরাট কোহলি ও ভামিকা।

স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে নিয়ে লন্ডনে গেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন বছরের প্রথমদিনটাও লন্ডনেই কাটছে তাদের।

দুবাইয়ে নববর্ষ উদযাপন করছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তার সঙ্গে আছেন বোন নূপুর শ্যানন।

 

View this post on Instagram

 

A post shared by Hindustan Times (@hindustantimes)

বিষয়:কারিনা কাপুর পরিণীতি চোপড়া শহীদ কাপুর সঞ্জয় দত্ত সাইফ আলি খান সোনাক্ষী সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…