চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধামাকার অপেক্ষায় বলিউড: মুক্তির মিছিলে যেসব সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বিশ্বব্যাপী করোনার কারণে বিগত দুই বছর ধরে বেশ কঠিন সময় পার করছে বলিউড। ২০২০ সালের করোনা ভয়াবহতার পর ২০২১ সাল নিয়ে সবাই বেশ আশাবাদী থাকলেও আশানুরূপ তেমন কিছুর দেখা মেলেনি। গেল বছরের মাঝামাঝি পর্যন্ত বন্ধ ছিল ভারতীয় বিভিন্ন প্রেক্ষাগৃহ ও সিনেমার শুটিং, যে কারণে বেশকিছু সিনেমা মুক্তিও পায়নি। যেগুলোর অধিকাংশই মুক্তির অপেক্ষায় রয়েছে চলতি বছরে। এক নজরে জেনে নেওয়া যাক চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা এমন কিছু সিনেমা সম্পর্কে:

বিক্রম বেদা (রিমেক)
গেল বছর ধরেই গুঞ্জন চলছে তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক নির্মাণ নিয়ে। যার মূখ্য ভূমিকায় দেখা যাবে সাইফ আলী খান এবং হৃত্বিক রোশানকে। আসন্ন এই সিনেমাটি মুক্তির প্রত্যাশায় রয়েছে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর। ব্লকবাস্টার এই তামিল ছবিটিতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি ও আর মাধবনকে।

সার্কাস
রোহিত শেঠির আসন্ন প্রজেক্টের অন্যতম একটি হলো ‘সার্কাস’। সেখানে একসাথে যাবে রণবীর সিং, পূজা হেগড়ে এবং জ্যাকুলিন ফার্নান্দেজকে। চলতি বছরের ১৫ জুলাই মুক্তির প্রত্যাশায় রয়েছে এই ছবিটি।

ময়দান
সৈয়দ আবদুল রহিমের জীবনের উপর ভিত্তি করে অজয় ​​দেবগনের বহুল প্রতীক্ষিত বায়োপিক হল ‘ময়দান’। যেটির জন্য অনুরাগীদের আর তর সইছে না অপেক্ষা। ছবিটি শ্যুটিংয়ের সময় অনেক বাধা অতিক্রম করেছে কিন্তু এখন পুরোদমে চলছে শুটিং। ভক্তরা আশা করতে পারেন অজয়কে আগে কখনো দেখা যায়নি এমন অবতারে দেখা যাবে। চলতি বছরের ৩ জুন মুক্তির অপেক্ষায় রয়েছে আসন্ন এই ছবিটি।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র নির্যাতিতা নারী গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিটি মুক্তির প্রত্যাশায় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

আরআরআর
ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘আরআরআর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া। এস এস রাজামৌলী পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ৭ জানুয়ারি।

লাল সিং চাড্ডা
কথা ছিলো আমির খান অভিনীত আসন্ন ‘লাল সিং চাড্ডা’ ছবিটি ২০২০ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে চলে এসেছে। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক হলো ‘লাল সিং চাড্ডা’। পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে। আমিরের বিপরীতে থাকছেন কারিনা কাপুর। ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি এবং পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।

Reneta

আদিপুরুষ
ওম রাউত পরিচালিত আসন্ন ‘আদিপুরুষ’ ছবিটি হিন্দু মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত একটি পৌরাণিক কাহিনীকে উপজীব্য করে এই সিনেমা। যেখানে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে থাকবে কৃতি শ্যানন এবং রাবণ চরিত্রে সাইফ আলী খান। আসন্ন এই ছবিটি ১১ আগস্ট মুক্তির কথা।

শমশেরা
রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি অ্যাকশনে ঠাসা আসন্ন সিনেমা ‘শমশেরা’। এই ছবিতে রণবীর কাপুরকে এক ডাকাতের ভূমিকায় দেখা যাবে। রিল ও রিয়েল ‘সাঞ্জু’ এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসিদের লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে।

ব্রহ্মাস্ত্র
দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে অয়ন মুখার্জি পরিচালিত বিগ বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। তবে গেল বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি হয়নি। ৩০০ কোটি রুপিরও বেশি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। আসন্ন ছবিটিতে একসঙ্গে প্রথমবারের মত জুটি বাঁধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও প্রধান চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ছবিটিতে আরো দেখা যাবে মৌনি রায়, নাগার্জুন আক্কেনেনি, ডিম্পল কাপাডিয়ার মতো তুখোড় অভিনেতাদের। ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরে ৯ সেপ্টেম্বর।

ধাকড়
চলতি বছরে মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধাকড়’। স্পাই অ্যাকশন ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ রাজি ঘাই। এতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। ‘ধকড়’ সিনেমায় কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন রামপাল ও দিব্য দত্ত।িআসছে ৮ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানআরআরআরনতুন বছরবলিউডবিক্রম বেদালাল সিংলাল সিং চাড্ডালিড বিনোদনসার্কাসহৃত্বিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT