বিনোদন

এলো নিশো-মেহজাবীনের নতুন ওয়েব ফিল্মের পোস্টার

শিহাব শাহীন পরিচালিত ‘নীল জলের কাব্য’র ট্রেলার আসছে বৃহস্পতিবার

নিশো ও মেহজাবীন নতুন ওয়েব ফিল্মের পোস্টারে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো ও মেহজাবীন নতুন ওয়েব ফিল্মের পোস্টারে একসাথে দেখা যাচ্ছে, যা চ্যানেল আই অনলাইনের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দায় সর্বাধিক জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ আসছে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি ১৬ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মঙ্গলবার বিকেলে এর পোস্টার প্রকাশিত হয়েছে। 

যেখানে দেখা যাচ্ছে, আনমনে হেঁটে আসছেন নিশো-মেহজাবীন। তাদের চোখে মুখে চিন্তার ভাঁজ! সব রহস্য জানা যাবে ১৬ নভেম্বর, এদিন এটি মুক্তি পাবে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নীল জলের কাব্যের ট্রেলার প্রকাশ হবে। ১৬ নভেম্বর সাবস্ক্রিপশনের মাধ্যমে নিশো-মেহজাবীনের এই ওয়েব ফিল্মটি দেখা যাবে।

পরিচালক শিহাব শাহীন বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। যখন এটির প্রথম শুটিং শুরু করেছি তখন ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি।

বিষয়:আইস্ক্রিন আফরান নিশো ট্রেলার পোস্টার মেহজাবিন চৌধুরী শিহাব শাহীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…