চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের প্রতিরক্ষা সহযোগিতার ঝুঁকি বিষয়ে বাংলাদেশকে সতর্ক করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন- ঢাকায় দায়িত্ব পেলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীকে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ঝুঁকি সম্পর্কে সরাসরি সতর্ক করবেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে অনুষ্ঠিত শুনানিতে তিনি এ মন্তব্য করেন। সিনেট থেকে অনুমোদন পেলেই বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হবে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন। ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেলে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করে চীনা প্রভাবের ঝুঁকি তুলে ধরবেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে স্বচ্ছ প্রতিরক্ষা ক্রয় ও বৈচিত্র্যময় অংশীদারত্বের পথে উৎসাহিত করবেন।

শুনানিতে রিপাবলিকান সিনেটর পিট রিকেটস বাংলাদেশ-চীন সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি চীন বাংলাদেশে একটি কৌশলগত সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে এবং বাংলাদেশ ২০টি চীনা জে-টেন যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। এতে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে বাংলাদেশের আর্থিক ও কৌশলগত সম্পর্ক বাড়ছে।

Reneta

রিকেটস আরও বলেন, মার্কিন সিনেট সম্প্রতি ‘থিংক টুয়াইস অ্যাক্ট’ নামের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে, যার লক্ষ্য হলো বাংলাদেশসহ বিভিন্ন দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা।

জবাবে ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করছে, যাতে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে পারে।

ক্রিস্টেনসেন এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “বড় প্রতিবেশী দেশগুলোর ছায়ায় থেকেও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোযোগ গুরুত্বপূর্ণ।”

আসন্ন নির্বাচনের প্রসঙ্গেও তিনি বলেন, আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন মার্কিন রাষ্ট্রদূতব্রেন্ট ক্রিস্টেনসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT