চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের রাতে চ্যানেল আইয়ে ‘ডাক্তার বাড়ি’

ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাড়ি’ সিরিজের গল্পের নাটকে মৌ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
দুটি মানুষ একটি গাছের পাশে বন্দুক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে কুড়ি বছরের বেশি সময় ধরে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়ে আসছে ‘বাড়ি’ সিরিজের নাটক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সেই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবসে ‘বাড়ি’ সিরিজের নাটকটির নাম ‘ডাক্তার বাড়ি’। যেখানে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। অনেকদিন পরে মুক্তিযুদ্ধের নাটকে অভিনয়ে করলেন তিনি।

দুই ব্যক্তি ঘরে বসে আলোচনা করছে, একজন বসে আর অন্যজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি বাড়ি কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে সেই কাহিনি উঠে এসছে নাটকটিতে। গল্পে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। একসময় রাজাকাররা ডাক্তারকে হুমকি দেয় বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে যায় সে। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য…।

দুজন মানুষ চা পান করছেন, একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া। এছাড়াও অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন রিয়া মনি।

রাজু আলীম-এর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণ চৌধুরীডাক্তার বাড়িনাসিমফরিদুর রেজা সাগরবাড়ি সিরিজমুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধারাজু আলিমলিড বিনোদনসাদিয়া ইসলাম মৌসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT