বিনোদন

সিনেমা মুক্তির আগের দিন এলো গান

শুক্রবার ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাও পাখি বলো তারে’

প্রেমিক ও প্রেমিকা কাছাকাছি বসে, সিনেমা মুক্তির আগের দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা একে অপরের সাথে কাছাকাছি বসে, সিনেমা মুক্তির আগের দিন প্রেমের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোস্তাফিজুর রহমান মানিকের ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার (৭ অক্টোবর)। তার একদিন আগে মুক্তি পেলো ছবির একটি গান।

টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটির শিরোনাম ‘মনের মাঝে নামটা লিখে নাও’। এতে ফুটে উঠেছে শিপন মিত্র ও মাহিয়া মাহির রসায়ন। সঞ্জীবন চক্রবর্তীর কথায় গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

গান নিয়ে শিপন বলেন, গানের কথাগুলো অসাধারণ। কথার সঙ্গে মিল রেখে নানন্দিক একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করি, গান-ভিডিও সবার হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমার গল্পটিইও চমৎকার। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ থাকবে।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

বিষয়:অভিনেত্রী রেবেকা রউফ প্রযোজক প্রেম মাসুম বাশার মিলি বাশার যাও পাখি বলো তারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…