চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয় বছর পর শাকিবের জন্য জাহিদের নতুন গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
শাকিব ও জাহিদ একসঙ্গে, নতুন গানের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির ‘কথা আছে’ গানটি প্রকাশিত হয় দুদিন আগে। প্রতিবাদী এই র‍্যাপ গান দিয়ে সর্বমহলের প্রশংসা অর্জন করেন শাকিব খান। অনেকেই বলছেন, এ বছরে প্লেব্যাকে এখনও সেরা গান তবীব মাহমুদের লেখা ও গাওয়া ‘লিডার’ ছবির ‘কথা আছে’।

বর্তমানে গানটি ফেসবুকে পপুলার। ইউটিউবে ট্রেন্ডিং ও টিকটকে ভাইরাল। নতুন খবর হচ্ছে, শাকিবের এই ছবির নতুন গান ‘সুরমা সুরমা’ আসছে।

আর এ গানটি লিখেছেন সময়ের সুপরিচিত গীতিকার জাহিদ আকবর। বিশেষ করে রোম্যান্টিক ধাঁচের গান লেখায় তিনি স্বনামধন্য। তিনি জানান, শাকিব খান প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’-এ ‘যেখানে যাবে আমাকে পাবে’ গান লিখেছিলেন। নয় বছর পর শাকিবের ছবিতে নতুন গান লিখেছেন।

Banglabid

একাধিক সব জনপ্রিয় গানের গীতিকার জাহিদ আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, শাকিব ভাইয়ের শিকারী, নবাব, ভাইজান ছবিগুলোর দেখার পর থেকে তাকে নিয়ে গান লিখতে গিয়ে বাড়তি যত্ন রাখতে হয়েছে। এত বড় সুপারস্টারকে নিয়ে লেখার সময় তার স্টারডম বারবার চোখে ভাসছিল। এজন্য আলাদা কিছু শব্দচয়ন এবং বাড়তি কেয়ার রাখতে হয়েছে। পারফর্মে শাকিব ভাইকে যেন ভালো লাগে এ বিষয়ে নজর ছিল।

‘সুরমা সুরমা’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা প্লেব্যাকের জনপ্রিয় জুটি ইমরান-কোনাল। শাকিব খানের সঙ্গে গানে দেখা যাবে শবনম বুবলীকে। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, চারদিকে জোর আলোচনায় বলে দিচ্ছে ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথা আছেগানজাহিদ আকবরলিড বিনোদনলিডারশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT