বিনোদন

হায়দার হোসেনের সেই প্রতিবাদী গানটি যে কারণে প্রকাশ পায়নি

প্রতিবাদী গায়ক হায়দার হোসেন গিটার নিয়ে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদী গায়ক হায়দার হোসেন গিটার নিয়ে পারফর্ম করছেন, বাংলা ভাষায় প্রতিবাদী সংগীতের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জুলাইয়ের মাঝামাঝিতে ছাত্র আন্দোলনের শুরুর দিকে বিগত সরকারের উগ্র আচরণ নিয়ে একটি গান লিখেছিলেন সংগীতশিল্পী হায়দার হোসেন। শিরোনাম ‘আমি লিখতে চাইনি’। তবে সেসময় গানটি প্রকাশ করতে পারেননি এ গায়ক।

কারণ যেদিন তিনি তা প্রকাশ করবেন ভেবেছিলেন, সেদিনই বন্ধ করে দেওয়া হয়েছিল সারাদেশের ইন্টারনেট। শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে এল হায়দার হোসেনের গাওয়া সেই গানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গানটি প্রকাশ করে ‘ফাইসা গেছি’ খ্যাত গায়ক বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

গানটির কথাগুলো এমন—‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’

পাশাপাশি ছাত্র-জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।

বিষয়:জুলাইয়ের গান প্রতিবাদী গান হায়দার হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…