চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এখন থেকে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে এই তিন দেশের নাগরিকদের তাদের পাসপোর্টের বর্তমান অবস্থা স্পষ্ট করে জানাতে হবে এবং একটি বিশেষ ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে।

২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিক হতে ইচ্ছুক কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। আবেদন প্রক্রিয়া চলাকালীন যদি কারও কাছে বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদনপত্রে তার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ, পাসপোর্টের মেয়াদের সময়সীমা।

একই সাথে নাগরিকত্ব পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেওয়ার লিখিত অঙ্গীকার করতে হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালার ১সি তফসিলের পর একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এই ১সি তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য প্রযোজ্য।

এর আগে, ২০১৯ সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস করে ভারত সরকার। সেই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নথিপত্র ছাড়া ভারতে চলে আসা অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছিল। এবার সেই প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত হলো পাসপোর্টের এই নতুন নিয়ম।

ট্যাগ: নতুন নিয়মনাগরিকত্ব (সংশোধনী) আইনপাসপোর্টভারতের নাগরিকত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

পরবর্তী

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

পরবর্তী
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT