চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ জানুয়ারি আসছে না ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বছরের প্রথম ছবি হিসেবে ৬ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’। তবে ওইদিন মুক্তি পাচ্ছে না ছবিটি।

এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত তারকাবহুল ‘ব্ল্যাক ওয়ার’ ছবি মুক্তি পেতে যাচ্ছে।

পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। নির্মাণের সঙ্গে জড়িতরা জানান, মুক্তির আগে প্রচারণায় কিছুটা ঘাটতি থাকায় ‘ব্ল্যাক ওয়ার’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না। সেই সঙ্গে টেকনিক্যাল কিছু জটিলতাও আছে। আর এসব কারণে কোনো রিস্ক না নিয়ে ১৩ জানুয়ারি মুক্তি চূড়ান্ত করা হয়েছে।

Banglabid

এদিকে, নতুন বছরের প্রথম দিন চমক হিসেবে ‘ব্ল্যাক ওয়ার’র ট্রেলার প্রকাশিত হবে। জানা যায়, ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির নতুন দিন জানানো হবে। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।

সপ্তাহ দুয়েক আগে ‘ব্ল্যাক ওয়ার’ ছবির প্রকাশিত টিজারটি দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এতে রহস্য, সাসপেন্স, অ্যাকশন, থ্রিলারে ভরপুর দেখা গেছে।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভইরেশ যাকেরঐশীতাসকিন রহমানফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমসাদিয়া নাবিলাসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT