চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতোটা ঝড় তুললো শাকিবের সাথে মিমির তুফানি লুক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১১, মে ২০২৪
বিনোদন
A A
শাকিব খান ও মিমি চক্রবর্তী রোমান্টিক লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল সপ্তাহে টিজার প্রকাশ করেই দুই বাংলায় তুমুল সাড়া ফেলে দিয়েছে রায়হান রাফী পরিচালিত যৌথপ্রযোজনার ছবি ‘তুফান’। যার বদৌলতে সবার মুখে মুখে সুপারস্টার শাকিব খানের নাম! শুধু বাংলাদেশ কিংবা ভারত নয়- পাকিস্তান, নেপাল, আমেরিকা, লন্ডন থেকেও সিনেমাপ্রেমীরা মুগ্ধতা প্রকাশ করে ভিডিওবার্তা দিচ্ছেন!

আর এরমাঝেই নতুন চমক নিয়ে এলো টিম তুফান। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকাশ করেছে ‘তুফান’ এর একটি অফিশিয়াল পোস্টার। যেখানে প্রথমবারের মতো শাকিবের পাশে দেখা গেল কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে।

এর আগে শাকিবের বিপরীতে কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, পায়েল, সায়ন্তিকাসহ প্রথম শ্রেণির প্রায় সকলেই অভিনয় করেছেন। এবার যুক্ত হলেন হালের আলোচিত নায়িকা মিমি চক্রবর্তী।

প্রকাশিত পোস্টারে শাকিবের গুরুগম্ভীর চাহনির সঙ্গে মিমির লাস্যময়ী লুক নজর কেড়েছে! পোস্টারটি অনলাইনে আসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রীতিমত লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইয়ে দেয় সিনেমাপ্রেমীরা।

বিভিন্ন মন্তব্যে দর্শকরা বলছেন, আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘তুফান’। আবার কেউ কেউ ধারণা করছেন, শাকিবের সঙ্গে মিমির জমজমাট কেমিস্ট্রি দেখা যাবে এই ছবিতে।

আমেরিকা থেকে ফারজানা আক্তার লিখেছেন, তুফানে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর জমজমাট রসায়ন দেখতে আর অপেক্ষা সহ্য হচ্ছে না। আহ্ কি মায়ায় মোড়ানো লুক। নাফিজ আহমেদ লিখেছেন, তাহার চোখে আগুনের নেশা। তুফানকে তুফানের মতই দেখাচ্ছে। এই সিনেমা ইতিহাস লিখবে।

Reneta

শাকিব খান ছাড়াও পোস্টারটি শেয়ার করেছেন মিমি। সেখানেও হাজারও মানুষের মন্তব্য। মিমির উদ্দেশে রাজ রায় নামের একজন লিখেছেন,“তোমাদের এক সাথে দেখবো কোনো দিন ভাবতে পারিনি।” আরহী হাওলাদার নামে আরো একজন মিমির পোস্টে লিখেছেন,“তুফান এর টিজার দেখে কাহিনী ও গেটাপ নকল নিয়ে প্রচুর কথা হয়েছে। তবে দুই বাংলার দুই তারকাকে এক ফ্রেমে দেখে খুবই ভালো লাগছে। আমার কেনো জানি মনে হচ্ছে – তুফান রিলিজের পর শাকিব আবার কলকাতার ছবিতে ব্যস্ত হয়ে উঠবে। আবার এমনও হতে পারে তুফানই হবে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়া মুভি!”

আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এসভিএফচরকিতুফানমিমিমিমি চক্রবর্তীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

আগস্ট ৮, ২০২৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT