বিনোদন

ঘটা করে ব্যবসায়িক পরিচয় সামনে আনলেন শাকিব

নতুন পরিচয় আত্মপ্রকাশ করলেন বাংলা সিনেমার রাজকুমার

শাকিব খান নতুন ব্যবসায়িক পরিচয় সামনে আনলেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান তার নতুন ব্যবসায়িক পরিচয় উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন সুপারস্টার শাকিব খান। জনপ্রিয়তা দিয়ে তিনি পৌঁছেছেন খ্যাতির শীর্ষে। এবার নতুন পরিচয় আত্মপ্রকাশ করলেন বাংলা সিনেমার রাজকুমার।

শাকিব খানের এই নতুন পরিচয় হচ্ছে, তিনি করপোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন। রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্য পাওয়া যাবে।

শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।

আন্তর্জাতিক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজন রাখা হয়। এখানেই শাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। দিনের পর দিন নকল পণ্যের পিছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মানুষকে পরিত্রাণ দিতে, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ নেন শাকিব, এমনটাই বলছে তার ঘনিষ্ঠজনরা।

বিষয়:ব্যবসা শাকিব শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…