চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদাকে নিয়ে ছবির ঘোষণা, পরিচালক-প্রযোজককে আইনি নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
বিনোদন
A A

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ দেন।

এর আগে জানা যায়, সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। সিনেমার নাম ‘মাদার অব ডেমোক্রেসি’। এ নামে গত ১৮ আগস্ট সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে।

সিনেমা নির্মাণ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে চলচ্চিত্র নির্মাতা এম কে জামান জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি।

সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানিয়েছিলেন, সব রকম অনুমতি নিয়েই তারা সিনেমাটি শুরু করেছেন।

তবে এখন জানা যাচ্ছে, সিনেমাটি নিয়ে কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের কেউ এ ধরনের সিনেমা নির্মাণে কোনো প্রকার কথা কারো সাথে বলেননি। অনুমতি নেয়া তো দূরের কথা, এই তথাকথিত চিত্রপরিচালক এবং প্রযোজকদের সাথে কখনোই কোনো যোগাযোগই হয়নি।”

বুধবার সিনেমাটি বন্ধে আইনি নোটিশের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,“একটি অসৎ উদ্দেশে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটি সিনেমা তৈরীর অপচেষ্টায় লিপ্ত আছে তথা কথিত নির্মাতা ও একটি প্রযোজনা প্রতিষ্ঠান। আইনজীবী হিসেবে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। দেশনেত্রীর নামে যে মুভিটা তারা নির্মাণের চিন্তা করছেন বা কাজ শুরু করতে যাচ্ছেন, তা থেকে বিরত থাকার জন্য। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

Reneta

এই আইনজীবী জানান, লিগ্যাল নোটিশের একটি কপি আমরা সম্মানিত আইজিপি ও ডিএমপি কমিশনার বরাবর অনুলিপি পাঠিয়েছি। যেন এসমস্ত ব্যক্তি যারা কাজটি শুরু করতে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। আমরা বলেছি, আগামি ৫ দিনের মধ্যে তথাকথিত ফিল্ম মেকার ও প্রডিউসার যেন সংবাদ সম্মেলন করে তাদের যে বক্তব্য সিনেমা নির্মাণ সম্পর্কে দিয়েছেন, তা প্রত্যাহার করে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি নোটিশএফডিসিখালেদাখালেদা জিয়াখালেদাকে নিয়ে সিনেমাজিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT