চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নাটক নিয়ে ঢাকায় মণীশ মিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১২, মে ২০২৩
বিনোদন
A A

শুক্রবার ও শনিবার ঢাকার মঞ্চে দর্শক দেখতে পারবেন ভারতের খ্যাতিমান নাট্য পরিচালক মণীশ মিত্রের দুই নাটক। নাটকের দল অর্ঘ্য নিয়ে শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় আসছেন মণীশ।

চ্যানেল আই অনলাইনকে খ্যাতিমান এই নাট্য নির্দেশক জানান, ঢাকার দর্শকদের সামনে পর পর দুই দিন অর্ঘ্য দুটি আলাদা নাটক প্রদর্শনী করতে যাচ্ছে। একটির নাম ‘ম্যাকবেথ বাদ্য’ এবং অন্যটি ‘সাইকোসিস ৪.৪৮’। এরমধ্যে শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭টায় ‘ম্যাকবেথ বাদ্য’ এবং শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় ‘সাইকোসিস ৪.৪৮’। প্রথম নাটকটি দর্শক দেখতে পারবেন শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে, এবং দ্বিতীয় নাটকটি দেখা যাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

মূলত শুক্রবার থেকে শিল্পকলায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী বদরুদ্দীন স্মৃতি নাট্যোৎসব। ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মশতবর্ষ উপলক্ষে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শুকবার বিকেল ৫টায়, জাতীয় নাট্যশালায়। উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরআগে পদাতিক নাট্য সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ১৩টি ও ভারতের ৪টি নাট্যদলের অংশগ্রহণে এই উৎসব চলবে ১৮ মে পর্যন্ত। জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে নাটক শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদান করা হবে। ২০২২ সালের জন্য সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন বঙ্গজিৎ দত্ত (মরণোত্তর) ও দেবপ্রসাদ দেবনাথ। ২০২৩ সালের জন্য স্মারক সম্মাননা পাচ্ছেন মাসুম আজিজ (মরণোত্তর) ও তারিক আনাম খান।

প্রসঙ্গত, নাট্য পরিচালক হিসেবে মণীশ মিত্রের খ্যাতি থাকলেও পাশাপাশি তিনি নাটক লেখেন, অনুবাদ করেন এবং অভিনয়ও করেন। নানা ভাষা ও আঙ্গিকে তিনি প্রযোজনা নির্মাণ করেন। তার নাট্যদল কসবা অর্ঘ্য ‘ঊরুভঙ্গম’, ‘ম্যাকবেথ বাদ্য’ সহ বেশ কিছু অসাধারণ প্রযোজনা উপহার দিয়েছে দর্শককে। নাটক নিয়ে গোটা ভারত এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। ভারতীয় নাট্য সম্পর্কে নিয়মিত বিভিন্ন আলোচনা, ওয়ার্কশপেও যোগ দেন। বাংলা তথা ভারতীয় নাটককে বিশ্বের দরবারে উঁচু আসনে প্রতিষ্ঠিত করতে সদাসচেষ্ট তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাথিয়েটারনাটকভারতলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT