বিনোদন

চ্যানেল আইয়ে চাঁদ রাতের বিশেষ নাটক!

আজ থেকে আট দিনব্যাপী শুরু হচ্ছে চ্যানেল আইয়ের ঈদের বিশেষ অনুষ্ঠানমালা

বাংলাদেশি নারী সাংবাদিকের ভাবনা ও মনোভাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি নারী সাংবাদিকের ভাবনা ও মনোভাবের ছবি, তিনি একটি সংবাদ পরিবেশনে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান পরিচালিত এবারের ঈদের বিশেষ নাটক ‘একটি খোলা চিঠি’। যেখানে একজন সাংবাদিক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবীব ভাবনাকে!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বুধবার (১০ এপ্রিল)  রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে এই নাটকটি।

সাংবাদিক চরিত্রে ভাবনা! ছবি: চার নারী ও এক পুরুষ আলোচনা করছেন outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ এতে আশনা হাবীব ভাবনা ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী।

নাটকের গল্পে দেখা যাবে- মধ্যবিত্ত এক পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক। তিনি নীতিবান। তার বড় মেয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু স্কুলশিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে এটি অগ্নিকাণ্ড নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার।

বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইন এর জন্য রিপোর্ট করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বেইলি রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকি দেন চেয়ারম্যান। আলাল মাস্টার অনঢ়। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন।

শেষ পর্যন্ত নাটকে কী হবে? সংবাদকর্মী গুলনাহারের পরিণতিই বা কী, তা জানতে হলে দেখতে হবে নাটকটি।

বিষয়:ঈদের নাটক চ্যানেল আই জয়ন্ত চট্টোপাধ্যায় ফারুক হোসেন ভাবনা মনি কাঞ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…