চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের নতুন নাটকে ‘তোমাদের গল্প’র জোভান-তটিনী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে। আট মাসে এর ভিউ প্রায় সাড়ে ৩ কোটি!

এবার ‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন তারা। এটিও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই থাকছেন বলে জানান রাজ।

দর্শকপ্রিয় এই অভিনয়শিল্পীরা হলেন– দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বছরখানেক ধরে ‘গল্প’ সিরিজ নিয়েই কাজ করছেন। ‘তোমাদের গল্প’র পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকপ্রিয়তা পাচ্ছে। এবার দর্শকদের সামনে ‘সম্পর্কের গল্প’ তুলে ধরবেন তিনি। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘যে বন্ধন হারায় না।’

নতুন ইউটিউব ফিল্ম প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবারও একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।”

ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিল তারই লেখা। তিনি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হন।

Reneta

‘সম্পর্কের গল্প’ নাটকে একটি নতুন গান থাকছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। এর কথা লিখেছেন তারিক তুহিন।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএনইউ রাজুজোভানতটিনীদিলারা জামাননাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুরাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসাবেরি আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT