চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙ্গা বাবার ভবিষ্যৎবাণী ঘিরে আবারও আলোচনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বুলগেরিয়ার অন্ধ রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা 'বালকানের নস্ত্রাদামুস', ছবি: সংগৃহীত।

বুলগেরিয়ার অন্ধ রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা 'বালকানের নস্ত্রাদামুস', ছবি: সংগৃহীত।

বুলগেরিয়ার অন্ধ রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণীকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। তার একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্বের বিভিন্ন মহাদেশ জুড়ে বড় ধরনের যুদ্ধ ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন ঘটতে পারে।

সংবাদমাধ্যম মিরোর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে উত্তেজনা বাড়তে থাকা, মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি এবং ইউরোপ থেকে সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনাকে অনেকেই এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখছেন।

‘বালকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত বাবা ভাঙ্গা অতীতে প্রিন্সেস ডায়ানার মৃত্যুসহ বেশ কিছু ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয়। যদিও ২০২৬ সাল নিয়ে তার ভবিষ্যদ্বাণীগুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি।

কিছু ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৬ সালে বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত শুরু হতে পারে এবং তা একাধিক মহাদেশে ছড়িয়ে পড়ে বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। একই সঙ্গে চীন তাইওয়ানকে নিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে পারে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া ২০২৬ সালে বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা আর্থিক বিপর্যয়ের কথাও বলা হয়েছে। এর ফলে বাজার ধস, উচ্চ মূল্যস্ফীতি বা মুদ্রার মূল্য পতনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

Reneta

আরেকটি ভবিষ্যদ্বাণীতে রাশিয়ায় নতুন এক নেতার উত্থানের কথা বলা হয়েছে, যা বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি করতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ নিয়েও সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা। তার ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, ২০২৬ সালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, সুনামি, টর্নেডো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের জীবন ও শিল্পক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে বলেও তিনি উল্লেখ করেছিলেন। এতে অনেকেই আশঙ্কা করছেন, ভবিষ্যতে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের প্রভাব আরও বেড়ে যেতে পারে।

বাবা ভাঙ্গার আরেকটি বিতর্কিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে মানুষের সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর প্রথম যোগাযোগ ঘটতে পারে। তার মতে, সে সময় একটি বড় মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্ধ ভবিষ্যৎদ্রষ্টা বাবাইরান যুদ্ধ ২০২৬নতুন আলোচনাবালকানের নস্ত্রাদামুসবুলগেরিয়াভবিষ্যৎবাণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
Youth's success in grape cultivation in Mymensingh

ময়মনসিংহে আঙুর চাষে তরুণের সাফল্য

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT