অপরাধ

৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নতুন পুলিশ কমিটির সদস্যদের ছবি, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সিভিল ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তির ছবি, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সিভিল ব্যক্তি, ৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ৮ বছর পর ৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দীন আহমেদ, এডিসি, ডিএমপি। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, আইপি, নারায়ণগঞ্জ।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সুমন মিয়া, এডিসি (ডিবি), ডিএমপি, আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, বিএম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, মো. সুমন রেজা, এডিসি, ডিএমপি এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জুয়েল রানা, বিপিএম, এডিসি, তেজগাঁও বিভাগ, ডিএমপি। সিনিয়র যুগ্ম -সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসীন আল মুরাদ, এডিসি, ডিএমপি।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স,
মো. নাজমুল হাসান, এডিসি, ডিএমপি, জুয়েল ইমরান, এডিসি, ডিএমপি, আরিফা আশরাফ পিংকী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী আবু সাইদ, এডিসি, ডিএমপি। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান চৌধুরী, এডিসি, ডিএমপি ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আমিনুল ইসলাম তরফদার, এডিসি, ডিএমপি।
অফিসার্স ক্লাব, ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে।

৩৪তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩৪ বিসিএস (পুলিশ) ব্যাচের কমিটি সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে উপরোক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, অতিরিক্ত এসপি, পুলিশ হেডকোয়ার্টার্স।

নতুন কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, এই কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের আইন-শৃঙ্খলা নিশ্চিতে কাজ করবে। সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন।

সাধারণ সম্পাদক জনাব মো. জুয়েল রানা, বিপিএম জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোই আমাদের লক্ষ্য। সিনিয়র যুগ্ম-সম্পাদক মহসীন আল মুরাদ বলেন, গণঅভ্যূত্থানের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে বর্তমান কমিটি সচেষ্ট থাকবে।

কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাইদ বলেন, জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।

পরবর্তীতে উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সাথে আলোচনাপূর্বক নব-নির্বাচিত কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

বিষয়:৩৪তম বিসিএস পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…