ফরিদুর রেজা সাগর। সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। এসব পরিচয়ের বাইরে তিনি দেশের প্রখ্যাত একজন শিশু সাহিত্যিক। প্রতি বইমেলাতে তো বটেই, সারা বছরের বিভিন্ন সময়ে প্রকাশিত হয় তার বই।
এবার এলো আরো একটি নতুন বই। রাবেয়া খাতুন ফাউন্ডেশন থেকে প্রকাশিত ফরিদুর রেজা সাগর-এর লেখা ছোটদের জন্য ‘মায়রা-মায়রন’ সিরিজের প্রথম বই ‘বেড়াল ও দুইজন শিশু’ প্রকাশিত হয়েছে।
এই বইটি প্রকাশের মাধ্যমে রাবেয়া খাতুন ফাউন্ডেশন প্রকাশনা জগতে প্রবেশ করল। বইটিতে চমৎকার ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা।
সব বিষয়ে লিখলেও ফরিদুর রেজা সাগর পরিচিতি পেয়েছেন ছোটদের লেখক হিসেবে। তার লেখা ছোটকাকু সিরিজ ছোটদের কাছে তো বটেই বড়দেরও প্রিয়। তাঁর বাবা ফজলুল হক ছিলেন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক। মা প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন।





