আন্তর্জাতিক

নতুন গ্রাহক বৃদ্ধির সাথে সাথে সাবস্ক্রিপশন মূল্য বাড়াবে নেটফ্লিক্স

নেটফ্লিক্স দেখার জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি টিভিতে নেটফ্লিক্স দেখার জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করছে, পেছনে টিভি স্ক্রিনে নেটফ্লিক্স লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪ সালের শেষের দিকের মাসগুলোতে নতুন করে গ্রাহক সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ বৃদ্ধির পর বেশ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

আজ ২২ জানুয়ারি বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেটফ্লিক্স শীঘ্রই যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে সাবস্ক্রিপশন মূল্য বাড়াতে চলেছে। নেটফ্লিক্স জানায়, আমরা মাঝে মাঝে আমাদের সদস্যদের আরও কিছুটা বেশি অর্থ প্রদান করতে বলব যাতে আমরা নেটফ্লিক্সকে আরও উন্নত করার জন্য বিনিয়োগ করতে পারি।

যুক্তরাষ্ট্রে কোনো বিজ্ঞাপন ছাড়া স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনসহ প্রায় সব প্যাকেজে মূল্য বৃদ্ধি পাবে। প্রতি মাসে স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনের মূল্য ১৫ দশমিক ৪৯ থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৯৯ মার্কিন ডলার করা হবে। বিজ্ঞাপনসহ এর সদস্যপদও এক ডলার বাড়িয়ে ৭ দশমিক ৯৯ মার্কিন ডলার করা হবে।

উল্লেখ্য, সাউথ কোরিয়ান নাটক স্কুইড গেমের দ্বিতীয় সিরিজের পাশাপাশি প্রভাবশালী-যোদ্ধা জ্যাক পল এবং প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসনের মধ্যে একটি বক্সিং ম্যাচ রিলিজ করার পর নেটফ্লিক্স ২০২৪ সালের শেষের দিকে প্রত্যাশার চেয়েও বেশি গ্রাহক সংখ্যা অর্জন করেছে।

বিষয়:নেটফ্লিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…