চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তিই করুক না কেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারই রয়েছে।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সামনে অন্য কোনো বিকল্প থাকবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নিই। সব সিদ্ধান্ত আমি নিই। তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।

একই সময়ে ফক্স নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেবেন। তার এই অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিতের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, চুক্তির ওপর এর কোনো প্রভাব পড়বে না। আলোচনা তার নিজস্ব গতিতেই এগোবে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, সাম্প্রতিক হামলাটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনার মতো ঘটনা নয়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বহু দশক ধরে চলে আসছে এবং বর্তমান পরিস্থিতিও সেই দীর্ঘ সংঘাতেরই অংশ।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে ট্রাম্প কিছুটা সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে, তবে শেষ পর্যন্ত কী হবে তা এখনও নিশ্চিত নয়।

Reneta

তবে কোনো কারণে চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে, সে প্রশ্নের জবাবে ট্রাম্প কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানে কমান্ডো অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানডোনাল্ড ট্রাম্পনেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT