ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইসরায়েল সফরে যেতে নিষেধ করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মিডেল ইস্ট আই জানিয়েছে, জেলেনস্কির আগ্রহ সত্ত্বেও নেতানিয়াহু তাকে এখন ইসরায়েল সফর না করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘এটা সঠিক সময় নয়’।
গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে যান। জেলেনস্কির তার সাথেই এই সফরে থাকার কথা ছিল।
গত সপ্তাহে জেলেনস্কি ইসরায়েলে সফর করার আগ্রহ প্রকাশ করে। এই সফর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ওপর হামলার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি করবে বলে আশা করেছিলেন জেলেনস্কি। গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের ভিতরে অভিযান চালানোর পরেই জেলেনস্কি তেল আবিবের প্রতি তার পূর্ণ সমর্থন ঘোষণা করেন।







