চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উঠান সমান মাঠ, সাফজয়ী অধিনায়ক অনুশীলন করতেন শুকনো নদীতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা এনে দিতে নেতৃত্ব দিয়েছেন অর্পিতা বিশ্বাস। তার আরও একটি পরিচয়, তিনি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের অঞ্চলের। ক্রীড়াঙ্গনের দু’তারকার এখনও দেখা না হলেও সাকিবের অনুরাগী অর্পিতা পছন্দ করেন মাগুরার ছেলের ব্যাট-বলের ঝলক। টাইগারদের পোস্টারবয়ের সঙ্গে যদি কখনও দেখা করার সুযোগ পান, ফুটবলারদের জন্য কিছু চাইবেন অর্পিতা।

বুধবার চ্যানেল আই সংবর্ধনা দিয়েছে সাফজয়ী দলকে। বাফুফের বাসে চড়ে সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে এসেছিলেন শিরোপাজয়ী বীরকন্যারা, ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অর্পিতা-প্রীতিদের। পরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় চ্যাম্পিয়ন অধিনায়ক অর্পিতার বিশ্বাসের সঙ্গে।

সুযোগ পেলে ক্রিকেট দেখেন অর্পিতা। ক্রিকেটে বাংলাদেশের পোস্টারবয় সাকিবের খেলা উপভোগ করেন। সে প্রসঙ্গে বললেন, ‘ক্রিকেটে দেশের পছন্দের খেলোয়াড় সাকিব আল হাসান। সাকিবের খেলা দেখা আমার পছন্দ।’

‘উনি আমাদের ওখানকার এমপি হয়েছেন। আসলে ওনার সঙ্গে দেখা বা পরিচয় কোনটাই হয়নি। এমপি হওয়ার আগে থেকেই আমরা বাফুফে ক্যাম্পে আছি, তাই এমপির হওয়ার পর আসলে গ্রামে যাওয়া হয়নি। তবে ওনার বাবার সঙ্গে একবার আমাদের পরিবারের দেখা হয়েছিল সোনালী অতীত ক্লাবে। সাকিবের বাবা ডেকেছিলেন এবং আমাদের একটি সংবর্ধনা দিয়েছিলেন। সবাইকে একটি ট্রফিও দিয়েছিলেন।’

সাকিবের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে অর্পিতা বললেন, ‘হ্যাঁ, অবশ্যই আছে।’

দেখা হলে নিজ গ্রামের জন্য একটি মাঠ চাইবেন সাফজয়ী অধিনায়ক। বললেন, ‘যেখান থেকে আমাদের খেলাধুলার শুরুটা হয় সেই মাঠটা আসলে খুবই ছোট। ওই মাঠে যদি ২০ জন খেলোয়াড় থাকে তখন আসলে খুব বেশি অনুশীলনের সুযোগ থাকে না। অনেক কষ্ট করে স্যাররা অনুশীলন করান।’

Reneta

‘আমাদের বাড়ির পাশে একটি নদী আছে। ওই নদীর যখন পানি শুকিয়ে যায় তখন আমরা শুকনো জায়গাতেও অনুশীলন করেছি। সেখানে বালুর মধ্যে আমি অনুশীলন করতাম, যা আসলে খুব কষ্টকর। আর মাঠটাও আসলে একটা বাড়ির উঠানের সমান ছোট।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পিতানেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিবসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT