চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি’র আত্মপ্রকাশ: মানিক মিয়াতে বাড়ছে মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
নতুন রাজনৈতিক দলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল মঞ্চ ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’-এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশে নতুন দলের ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সেখানে জমায়েত হতে শুরু করেছেন।

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ সময়ের মঞ্চ গোছানোর কাজ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। এই দলের শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করার কথা জানিয়েছেন দলের নেতারা।

গতকাল ২৭ ফেব্রুয়ারিই দলের নাম এবং শীর্ষ পদে কারা থাকছেন সেই বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটিরও সদস্য সচিব হিসেবে রয়েছেন।

মূখ্য সমন্বয়ক হিসেবে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে।

এছাড়া সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

ট্যাগ: এনসিপিন্যাশনাল সিটিজেন পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো

পরবর্তী

রাজধানীতে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

পরবর্তী
DIAM Foundation entrance gate with pillars and signboard in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে এসি বিস্ফোরণে একজনের মৃত্যু

চাঁদ ও মসজিদের মিনার, রাতে আকাশে উজ্জ্বল চাঁদ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদ দেখে ফোন দেয়া যাবে যেসব নম্বরে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT