রাজনীতি

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশি রাজনীতিবিদ, খালেদা জিয়ার আসনে প্রার্থী নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি। এ সপ্তাহের মধ্যেই প্রায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিষয়:আসনে প্রার্থী এনসিপি খালেদা জিয়া জাতীয় নির্বাচন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…