রাজনীতি

সারাদেশে এনসিপির বিক্ষোভ, দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

জাতীয় নারীনির্বাচনী সংস্থার লোগো, সবুজ ও লাল রঙে, জলরঙের নকশা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নারীনির্বাচনী সংস্থার লোগো, সবুজ ও লাল রঙে, জলরঙের নকশা সহ, যা বাংলাদেশের নারীদের জন্য নির্বাচনী সংস্থার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার বিকালে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

আজ (১৭ জুলাই) বৃহস্পতিবার সারা দেশে এনসিপির বিক্ষোভ চলবে উল্লেখ করে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

তিনি বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষে আমরা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হই, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে।

তিনি আরও বলেন, এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল (বৃহস্পতিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই— এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এ সময় নাহিদ জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে— এটিই তাদের চ্যালেঞ্জ। এছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং পথসভাগুলো যথারীতি চলতে থাকবে।

বিষয়:এনসিপি বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…