জনপদ

এনসিপি জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য নয়: সারজিস আলম

সারজিস আলমের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারজিস আলমের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন, যেখানে তিনি বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, এনসিপি আগামীতে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি।

তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু।

বিষয়:জয়পুরহাট সার্জিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…