চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি নেতাদের মন্তব্য গণতন্ত্রের জন্য নেতিবাচক: ববি হাজ্জাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জনতা রাস্তায় দাঁড়িয়ে, একজন বক্তা মাইকে ভাষণ দিচ্ছেন, শহরের ব্যস্ত পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক প্রচারণায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবি: ববি হাজ্জাজের ওয়েবসাইট থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ ঘোষণাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নেতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তারা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ রাখে। তাই এ ধরনের মন্তব্যের আগে সরকারের সঙ্গে আলোচনা করাই উচিত ছিল।

Banglabid

ববি হাজ্জাজ বলেন, এনসিপি যে অভিযোগ তুলেছে, তা মূলত সংস্কারকেন্দ্রিক। কিন্তু তারা জাতীয় ঐক্যমত কমিশনের (এনসিসি) বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছে এবং সব ধরনের সংস্কার নিয়েই সেখানে আলোচনা করেছে। “তাদের পক্ষে বাইরে এসে এসব অভিযোগ তোলা ঠিক হয়নি,” বলেন তিনি।

পাটোয়ারীর ‘শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে, তারপর নির্বাচন’-এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে পারলে ভালো হয়। সে চেষ্টা আমরা করবো, তবে তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, কোনো স্বৈরশাসক দেশ ছেড়ে পালানোর পর ফিরে এসেছেন বা ফিরিয়ে আনা হয়েছে-এমন উদাহরণ বিরল। ইতিহাসে যা হয়নি, হাসিনার ক্ষেত্রে সেটা সম্ভব হবে ভাবাটাই সময়সাপেক্ষ।

Reneta

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একই অনুষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, “ডিজিএফআইকে প্রয়োজনে নিষিদ্ধ করে দিতে হবে।”

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ বলেন, “আমি কোনো বিশেষ সংস্থার নাম বলছি না, তবে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি যেই হোক না কেন—রাজনীতিতে সরকারি সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়।”

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করা হয়।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ডিজিএফআই দেশের বিরুদ্ধে বিদেশে কী ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়ে তেমন কিছু জানে না। তারা রাজনৈতিক দল বা নেতাদের মুখোমুখি দাঁড় করানো নিয়েই ব্যস্ত থাকে।

পাটোয়ারী ওই অনুষ্ঠানে বলেন, ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয়, তবে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের রক্তের প্রতি অসম্মান হবে।

এনসিপি নেতাদের এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শনা সীমান্তে ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

পরবর্তী

ডিক্যাপ্রিওকে তল্লাশি, পার্টিতে ঢুকতে ব্যর্থ ট্রাভিস

পরবর্তী
ট্রাভিস পার্টিতে ঢুকতে ব্যর্থ, ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিক্যাপ্রিওকে তল্লাশি, পার্টিতে ঢুকতে ব্যর্থ ট্রাভিস

দুই ব্যক্তি বসে আছেন, একজন মহিলা ও একজন পুরুষ, সংবাদ সম্মেলনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিন শেষে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT