চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শনা সীমান্তে ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৫:০৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাংলাদেশি নাগরিকদের সীমান্তে বিএসএফের হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

আজ (১৩ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে মেইন পিলার ৭৬ সংলগ্ন শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, হস্তান্তরকৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এরা পূর্বে বিভিন্ন সময় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

Banglabid

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার অংশ হিসেবেই এ ধরনের পতাকা বৈঠকের মাধ্যমে অনুপ্রবেশকারীদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই উদ্যোগ দুই বাহিনীর মধ্যে আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজিবি আরও জানিয়েছে, হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএসএফবিজিবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পরবর্তী

এনসিপি নেতাদের মন্তব্য গণতন্ত্রের জন্য নেতিবাচক: ববি হাজ্জাজ

পরবর্তী
জনতা রাস্তায় দাঁড়িয়ে, একজন বক্তা মাইকে ভাষণ দিচ্ছেন, শহরের ব্যস্ত পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপি নেতাদের মন্তব্য গণতন্ত্রের জন্য নেতিবাচক: ববি হাজ্জাজ

ট্রাভিস পার্টিতে ঢুকতে ব্যর্থ, ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিক্যাপ্রিওকে তল্লাশি, পার্টিতে ঢুকতে ব্যর্থ ট্রাভিস

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT